ডাকবাক্স ।। বিপুল চন্দ্র রায়

রাজারহাট-কুড়িগ্রাম।

 

চিঠি মানে মনের মানচিত্রে আঁকা নীল দর্পণ,

ফাগুন হাওয়ায় খামে মোড়া অব্যক্ত কথার স্মরণ।

ডিজিটাল যুগে এসে আর হাতে লেখে না কেউ চিঠি,

মোবাইলের স্ক্রিনের নীল আলোয় কাটায় দিন-রাত্রি।

বার্তাবাহকের পায়ে বাজে আজ স্তব্ধতার নূপুর,

চিঠির বাক্সে ভাসে মেঘেদের নীল অবুঝ দুপুর।

ডাকপিয়নের ঝোলায় ঝোলে মৃতপ্রায় কত ইতিহাস,

চিঠিগুলোর ভাঁজে ভাঁজে জমে থাকে কত দীর্ঘশ্বাস।

খামে ভরা সেই পুরনো দিন, স্মৃতিরা আজ যে বাসি,

চিঠিতেই প্রেম, ঝরেছে অশ্রু, মুখে ফুটেছে কত হাসি।

আজ বিশ্ব চিঠি লেখার দিনে, ওহে প্রিয় ডাকবাক্স!

তোমায় ঠিকানায় লিখেছি স্মৃতির আকাশে খোলাচিঠি!


Post a Comment

0 Comments