হেমন্তের গান ।। আব্দুল কাদের

হেমন্তের গান ।। আব্দুল কাদের 


আকাশ জুড়ে রোদের খেলা, 
হেমন্তের ওই দিন,
সোনার ধানে ভরাট মাঠ যে 
বাজায় বাঁশির বিন! 

ভোরের মাঠে কুয়াশা আর 
শিশির ভেজা ঘাস, 
শীতের আমেজ বইছে হাওয়া 
জুড়িয়ে দিয়ে শ্বাস। 

পাকা ধানের সোনা হাসিতে 
ডাকছে  কত পাখি, 
খুকুমণি দুচোখ মেলে 
তাকিয়ে রয় আঁখি। 

খেজুর রসে মিষ্টি হাঁড়ি 
গাছি কাটে ডাল,
নবান্নেরই উৎসব আজ 
আনলো নতুন চাল। 

পিঠাপুলি বানায় মা যে  
ধোঁয়া ওঠা ভাপ, 
খুকুর মনে আনন্দ আজ 
নেই তো কোনো মাপ।  

সোনার রোদে হিমেল হাওয়ায় 
মন যে খুকুর হাসে,  
নতুন চালের নতুন স্বাদে  
আনন্দে মন ভাসে।

Post a Comment

0 Comments