সত্যমিথ্যের প্রভেদ ।। দিবাকর বালা

সত্যমিথ্যের প্রভেদ ।। দিবাকর বালা

মিথ্যে বলে জিতবার চেয়ে
সত্য বলে পরাজয় মেনে নেও
শেষ জয় সত্যেরি হবে।
মিথ্যে জয়ের আনন্দ ক্ষণস্থায়ী
সে দলে কুচক্রীর সংখ্যা বেশি,
কুমস্তিষ্ক থেকে প্রাপ্তি যা আসে
তা নরকের যন্ত্রণা থেকে কষ্টের।
সত্যের পথে কষ্ট ও ভোগান্তি বেশি
শেষ হাসিটাও বেশ আনন্দের,
তোমার দলে তেমন কেউ আসবেনা
যে আসবে সে হবে বিজয়ের বাহন।
মিথ্যের কাছে একদিন সক্রেটিসের
বিনাশ হয়েছিল, জিতেছিল মির্জাফরও,
থু থু আর নৈবেদ্যের প্রভেদ এখানেই।
নিষ্ঠুর বিদগ্ধ অনলে স্বর্ণে জিল আনে
ভস্ম হয় কেবলই মিথ্যের অহংকার!

Post a Comment

0 Comments