প্রিয় বাংলাদেশ ।। উত্তম কে বড়ুয়া

জেনেছি আমি তোমার বুকে হে প্রিয় বাংলাদেশ,
স্বাধীনতার অনেক বছর পার হওয়ার পরেও এখন দুখ হয়নি শেষ।
অথচ পদ্যে হাজার বাগ্মাল এর মানচিত্রে এখনো শকুনের দৃষ্টি,
কিন্তু তারা বিনষ্ট করতে চায় দেশের শিক্ষা সভ্যতা অর্থনৈতিক কৃষ্টি।
অথচ ছোট একটি দেশে কারো মাথা ব্যথা নেই জনসংখ্যা উপচে পড়ছে,
এক এক জনের আয়ের উপরে ছয় সাত জনের ভার বহন করতে হচ্ছে।
তবে এখন প্রত্যেক পরিবারে আয়ের চাইতে ব্যয়ের সংখ্যা বেশি,
তার উপরে দিনে দিনে দ্রব্যমূল্যের বাড়ার কারণে গলায় পড়ছে ফাঁসি।
তবুও নিজের জীবন বাজি রেখে যিনি দেশের জন্য করতে চায় কাজ
দেশদ্রোহী প্রতি মুহূর্তে বাঁশ দেওয়ার জন্য নিত্য নতুন নিচ্ছে সাজ।
তবে দেশের শৃঙ্খলার জন্য কঠোর আইনের দরকার
তা না হলে শকুনের কালো থাবায় দেশটি হয়ে যাবে একেবারে ছারখার।
অথচ দেশে কত রথী মহারথী দেশ থেকে পালিয়ে ভিন্ন দেশে গিয়ে হয়ে গেছে সোনা
তবে দেশে তারা কিভাবে হয়ে যায় অনিয়মের শ্রেষ্ঠ রাজা।
অথচ ব্রিটিশ গেলো পাকিস্তান গেলো তবুও কেন দেশের এই হাল।
আসলে নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য
ছড়িয়ে দিতে হবে আইনের মাকড়সার জাল।
সুতরাং আমরা একসাথে স্বাধীনতা পেয়েছি ঠিক,
অথচ স্বাধীনতা পেয়ে আমরা হারিয়ে ফেলেছি দিকবিদিক।
তবে দেশের সমৃদ্ধি কামনায় উজ্জ্বলতা এবং
অনিয়মের উর্ধ্বে গিয়ে সবাই মিলে মিত্র কাজ করতে হবে।
না, হয় কিন্তু মাতৃভূমি বিশ্বেস নামে কলঙ্কিত হয়ে যাবে।

 


Post a Comment

0 Comments