মুখোশ ।। প্রশান্ত গিরি

 

মুখ আর মুখোশের লড়াই রাতদিন 
মুখ যত কুৎসিত, মুখোশ তত সৌখিন 
মুখ যত ভয়ঙ্কর, মুখোশ তত বিনয়ী 
মুখ যত উদাসীন, মুখোশ তত রংচটা...অবিকল 
মুখের কালি মুছতে ঘটা করে মুখোশে রং ঢালি 
চোখের নিচে কালি, কপালে সীমাহীন ভাঁজ 
ঢাকতে দেউলিয়া সব, মেকি বিজ্ঞাপন রন্ধ্রে রন্ধ্রে 
মুখ চেনাই ভার, মুখ মুখোশ গুলিয়ে ফেলি সব 
ইচ্ছে করে মুখোশ গুলো ছিঁড়ে ফেলি 
ভয় হয় ! কি জানি...? 
অবশেষে কি মুখ বের হয়...!

Post a Comment

0 Comments