ইস্কুলে যাই

আমরা শিশু সকাল সকাল
নতুন জামা পরে,
বই নিয়ে ইস্কুলে যাই
হাতে হাতটি ধরে।
আমরা শিশু ইস্কুলে যাই 
আদব কায়দা শিখতে,
অ আ ক খ বর্ণমালা 
মন আনন্দে লিখতে। 
আমরা শিশু দলে দলে 
ইস্কুলে যাই পড়তে,
লেখাপড়া করে মোদের
জিবনটারে গড়তে।
আমরা শিশু ইস্কুলে যাই
সঠিক পথে চলতে,
ছোট বড় সবার সাথে
সত্য কথা বলতে।

Post a Comment

0 Comments