মজনু মিয়া’র ছড়া-মাথাই নষ্ট

মাথাই নষ্ট 
মজনু মিয়া 

কি খেলা যে খেললো ফুটবল 
মাথাই পুরা নষ্ট, 
বল যেন তার কথা শুনে
দেখলাম তা পষ্ট। 
পায়ের যাদু চলার ছন্দ 
গতি নয় তার রোধ্য, 
খেলার মতো খেলেই চলে
তা যে পরিশুদ্ধ। 
গোল গোল বলে সোরগোল 
চারদিকে আনন্দ, 
ভালোবাসা ছড়িয়ে যায়
খেলার এমন ছন্দ। 

Post a Comment

0 Comments