ফিরোজ শাহীন আলাল’র কবিতা-ফুটন্ত গোলাপ

ফুটন্ত গোলাপ 

অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি 

ফুটন্ত গোলাপ স্বপ্ন ছোঁয়া 

চাঁদের আকর্ষণে জোয়ার ভাটার টান

বিগলিত হৃদয়ের আবেগ অনুভূতি অনুরণন 

দাউদাউ ফাগুন বসন্তের মাতম

চুম্বকের মতোন সন্তর্পণে আত্নসমর্পণ!

নৈঃশব্দ্যের নগরী ধ্বংস স্তূপ

রূপের অনলে পুড়ে ছারখার হৃদয়ের গহন

অরণ্য আবীরে আঁচলে ফুলের ঝাঁঝালো ঘ্রাণ!

স্বর্গের সিঁড়িতে দাঁড়িয়ে থাকা অপ্সরী

তারার কুসুম কলি—জোছনা রাতে স্নিগ্ধতা 

ব্যকুলতা বিরহ যন্ত্রনায় ভুলোমনে অস্থিরতা 

উদাসী স্বপ্ন ছোঁয়া আলিঙ্গন!


Post a Comment

0 Comments