আষাঢ়ী পূর্ণিমা।। স্বর্ণা তালুকদার

স্বর্ণা তালুকদার
 
আকাশ জুড়ে মায়াবী চাঁদ,
বর্ষার জলে ভেজা রাত।
বুদ্ধের বাণী ছড়ায় আলো,
মন হোক শান্ত থেকো ভালো।
আষাঢ়ী পূর্ণিমার এই শুভ ক্ষণে,
বোধিবৃক্ষের তলায় প্রথম ধর্মচক্র।
পদ্ম ফোটে পূণ্যময় মনে
মুছে যায় সব এই ক্ষণে।
শুভ্র শাড়িতে প্রার্থনার সুর,
করি বুদ্ধ প্রণাম হাত জোড়।
চাঁদের আলোয় ধুয়ে হোক সাফ,
জীবনের সব ক্লান্তি- পাপ।
মৈত্রী ছড়াক বিশ্বময়,
শান্তি নামুক ঘরে ঘরে।
আষাঢ়ী পূর্ণিমার আলোয়,
মানুষ হোক মানুষের তরে।

 


Post a Comment

0 Comments