দাদুর ছাতা
–কাজী তানভীর
দাদুর ছিলো আদিম যুগের
ভাঙ্গাচোরা ছাতা,
বৃষ্টিতে তার ভিজতো শরীর
রাখতো আড়াল মাথা৷
শিক ভাঙা তার কাপড় ফুটো
তাও এটা তার প্রিয়,
বৃষ্টি এলেই, বলতো দাদা
ঐ ছাতাটাই দিয়ো।
তুমুল ঝড়ে ধমকা হাওয়ায়
উড়ে গেলো ছাতা,
দুষ্ট নাতি দাদার মাথায়
ধরলো কচুর পাতা।
এই যে পাতা অনেক কাজের
ঐ ছাতাটার চেয়ে,
ব্যাঙ ঝিঁঝি-ও বলছে সেটাই
গান-কবিতা গেয়ে।
0 Comments