বৃষ্টি পড়ে

 

বৃষ্টি পড়ে 
চিত্তরঞ্জন সাহা চিতু 

বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর 
 গানের সুর বাজে,
ঝরা পাতা গাছগুলো সব 
নতুন করে সাজে।
বৃষ্টি পড়ে মিষ্টি তালে 
কাব্যি মন জাগে,
উদাস মনে লিখতে লেখা 
বড্ড ভালো লাগে।
বৃষ্টি পড়ে ফোটায় ফোটায় 
খাল বিল সব ভরে, 
সব ভেসে যায় গাঁও গ্রামে 
বাংলা টিনের ঘরে। 
বৃষ্টি পড়ে সারা দেশে 
ফোটে কদম ফুল,
খিচুড়ি ভাত রাধতে তখন 
হয় না মোটেও ভুল। 

Post a Comment

0 Comments