যুদ্ধ কখনো ভালো কিছু দেয়?
দেয় না, শুধু ধ্বংসের কালো ছায়া।
রক্তে ভেজা রাঙা হয় মাটির বুক,
নিভে যায় কত অজানা সুখ
দীপের আলো। কান্নার ভারী বাতাস,
ভাই হারায় ভাই, স্বজন হারায় মায়া
স্বজন ফিরে পায় না তার প্রিয় মুখ
মায়ের চোখে জমে অনন্ত দুখ!
বিরহের দীর্ঘ রাত নামে ঘরে
নীরব হয়ে যায় সুখের সব কায়া।
যুদ্ধে শুধু শূন্যতার ইতিহাস,
মানুষের মনে গভীর ক্ষতের বাস!
0 Comments