রক্তে রাঙানো মানচিত্র, বারুদে পোড়া মাটি ,
ক্ষমতার লোভে মানুষ আজ হয়েছে যে পরিপাটি।
বোমারু বিমান ডানা মেলেছে নীল আকাশ চিরে,
শহরগুলো শ্মশান আজ মানুষ ফিরছে না নীড়ে ।
ধর্মের নামে ,বর্ণের নামে চলছে হানাহানি,
বুকের ভেতর জমছে দেখো কান্নার নোনা পানি।
বুলেটের চেয়েও ধারালো হোক ভালোবাসার সুর,
অশান্ত এই পৃথিবী থেকে যুদ্ধ হোক বহুদূর।
পৃথিবী সবার জন্য হোক শান্ত ও নির্মল,
মানুষের জয় হোক সুরক্ষিত হোক মায়ের কোল।
এসো তবে হাতে হাত রাখি গড়ি এক নতুন ভোর ,
যেখানে থাকবে না কোনো ঘৃণা বা হিংসা জোর ।
0 Comments