মানব বংশ যুদ্ধে ধ্বংস // মোঃ রজব আলী

 

এই যে ধরা স্বার্থে গড়া লোভে ভরা মন,
স্বার্থের জন্য হয়ে হন্য করছে কেহ রণ।
স্বার্থের তরে যুদ্ধ করে কত জীবন নাশ,
আশা মনে সর্বক্ষণে পুরতে মনের আশ।

যত জনে স্বার্থ মনে তারাই লোভের দাস,
হানাহানি রাহাজানি করছে বারো মাস।
দলে দলে সবাই চলে দিয়ে পাপে ডুব,
দেশে দেশে পশুর বেশে যুদ্ধ করে খুব।

লোভে পড়ে যুদ্ধ করে নষ্ট করছে ধন,
অবশেষে পাপে ফেঁসে মরছে কত জন।
মারতে পারে যারে তারে ছুড়ে বুকে বাণ,
মরলে শেষে কেবা এসে জীবন করে দান?

Post a Comment

0 Comments