যুদ্ধ // দিলীপ সামন্ত

রাজায় রাজায় যুদ্ধ লাগে
উলুখাগড়া মরে
দাদারা সব কামান দাগে
চাল তেল নেই ঘরে।

বাতাস আজ বড্ড ভারী
বারুদের‌ই গন্ধে
কফিন বন্দী লাশের সারি
জীবন মরণ দ্বন্দ্বে।

যুদ্ধ থামাও মৃত্যু থামাও
চাইনা ক্ষয়ের যুদ্ধ
দাদাগিরির গলা নামাও
দেখছে লাফিং বুদ্ধ। 

Post a Comment

0 Comments