কবিতাঃ ঈদের উপহার // মোঃ জাবেদুল ইসলাম

ক'দিন পরে ঈষাণ কোনে
উঠবে ঈদের চাঁদ। 
খোকা খুকু মিলে তারা,
বুনছে নতুন  ফাঁদ। 

খোকা খুকু বুদ্ধি করে, 
থাকে গাল ফুলে।
সারাক্ষণ চুপ খাকে যে,
কয় না কথা ভুলে।

বাবা ডাকে মা ডাকে, 
শুনে না কাহারো কথা। 
ঈদের খুশি নতুন জামা, 
চাই তাদের  যে যথা।

বাবা মা  দুজন মিলে, 
বলছে আদর করে। 
চল তবে  মার্কেটে যাই,
নতুন জামার ঘরে। 

ঈদের খুশি নতুন জামা 
কিনলো খোকা খুকু। 
গরীব দুঃখি প্রতিবেশীদের,
ঈদের উপহার  টুকু।

Post a Comment

0 Comments