পথের ঈদ // স্বপন আখন্দ

ঈদের সকাল মসজিদ জুড়ে
আনন্দেরই ছায়া
পথের শিশুর মনেও তবু
লুকায় আশা মায়া ।

কারো ঘরে সাজের ছড়া
খাবার ভরা থালা,
তার কপালে জীর্ণ কাপড়
রিক্ত পেটের জ্বালা ।

তবু যদি মায়ার ডোরে
আগলে রাখি বুকে,
পথের শিশু ঈদ করবে ভাই
আনন্দ আর সুখে ।

Post a Comment

0 Comments