পারস্যের বকুল (আয়াতুল্লাহ আল খামেনি স্মরণে) // নূর গণি ইসলাম
আজ অমাবস্যা,
চারদিকে ঘোর অন্ধকার।
কংক্রিটের নিচে চাপা পড়ে আছে-
মহাজাগতিক রক্তগোলাপ।
আমার বড় আফসোস হয়,
আমি তাঁর স্পর্শ পাইনি বলে।
তাঁর সুবাসে-
সুমিষ্ট সমুদ্রজল;
অগণিত পাপড়ি পুড়ে পুড়ে ছারখার,
তবুও তাঁর নেই বাঁচার ছল।
যে গোলাপ সুগন্ধ ছড়ায়
বারুদ বুকে-
হাসে অবিকল;
আমি তাঁর ধর্মের ভাই,
আমার ধর্মই এমন-
কংক্রিটের স্তূপে গোলাপ জন্মায়,
মৃত্যুই যার সুপ্ত কর্মফল।
হে পারস্যের বকুল,
মৃত্যুর মুখে তোমার আনত শির;
তুমি বিশ্ববীর,
তুমি ঝরে পড়েও বাড়াও সুষমা,
খোদার আরশ করো আকুল।
0 Comments