শিরোনাম- ঈদের আনন্দ // কলমে- আশরাফুল ইসলাম হবিগঞ্জী

 

ঈদের বাকি অল্প ক'দিন 
মনটা নাচে তা ধিন তা ধিন। 
নতুন কাপড় ঘ্রাণ তো টানে 
পড়বো নামাজ ঈদগাহ ময়দানে।। 

রোজার শেষে উঠবে রে চাঁদ 
সালাম দেবো মনেরই সাধ । 
কেনা কাটায় হুল্লোড় হই - 
ঈদ এলো তাই খুশি পই পই।। 

নামাজ শেষে কোলাকুলি 
হিংসা বিদ্বেষ যাবো ভুলি। 
ঈদ আনন্দ ভাগাভাগি  
থাকবে না আর মনের রাগি।। 
 
খোকা খুকু মেহেদী হাতে 
কি আনন্দ সবাই মাতে । 
ঈদকে সবাই বরণ করে 
সারা বছর রাখবে ধরে ।। 

ইদি পেতে সালাম করে 
খোকা খুকু ঠিকসে ধরে । 
সেলামী দিবে মাসি পিসি
ঘুরে ফিরে দিবানিশি ।।



Post a Comment

0 Comments