একুশের প্রাতে ।। মো. সাব্বির হোসেন টুটুল

পুষ্প হাতে খালি পায়ে
শহীদদের গান মুখে,
ভক্তি সুরে শ্রদ্ধা জানাই
অহংবোধ দেয় রুখে।

আমার ভাইয়ের রক্তে লেখা
প্রাণের বাংলা ভাষা,
এই ভাষাতেই বুলি আওরায়
এই ভাষাতেই আশা।

বাংলা আমার মায়ের মুখের
পবিত্র এক বাণী,
অমরত্ব বাংলা ভাষায়
জুড়ায় পরান খানি।

ভাষার তরে দামাল ছেলে
রক্ত গেল দিয়ে,
তাদের তরে শ্রদ্ধা ভরে
পুষ্প যাচ্ছি নিয়ে।

বাংলা ভাষা মধুর ভাষা
বাংলা বাঁচার দাবি,
বাংলা আমার প্রাণের পুলক
বাংলা শান্তির চাবি।

Post a Comment

0 Comments