রক্তাক্ত একুশ ।। মোঃ মহিবুল্লাহ

রক্তে রক্তে রঞ্জিত একুশে ফেব্রুয়ারি,

আমরা কি ভুলিতে পারি?
এই দিনে হয়েছে কত শহীদের,
মায়ের বুক খালি—
আমরা কি ভুলিতে পারি?

'৫২-র কথা যখনই ভাবি,
না চাইতেও চোখের সামনে আসে
কত শহীদের রক্তাক্ত ছবি।

যারা শত্রুর মুখোমুখি হতে
পাইনি কখনও ভয়,
তাদের কথা ছিল—একমাত্র
"রাষ্ট্রভাষা বাংলা চাই।"

এইসব স্লোগান নিয়ে ছুটে এসেছিল কত—
সালাম, বরকত, রফিক, জব্বার,
আরো অনেক শত।

মানেনি তারা স্বৈরাচারী কোন আইন,
মানেনি তারা কোন বারণ।
ছুটে চলিল রাজপথে,
হয় যদিও মরণ।

মরণকে তারা করেনি টক্কা,
ভেবেছে দেশের কথা—
বীর বাঙালির অন্তরে
যা গাথিয়া রয়েছে সদা।

তাদের স্মরণে আমরা খালি পায়ে হেঁটে,
একুশে ফেব্রুয়ারিতে যাই
শহীদ মিনারে চলে।

দেই আমরা কত ফুল,
তাদেরকে করি মনে—
শোকাহত মন নিয়ে
বাসায় আসি ফিরে

Post a Comment

0 Comments