৮'ই ফাল্গুন!
সালাম,রফিক,জব্বার তোমরা অকাতরে বিলিয়েছ প্রাণ।
ছিনিয়ে এনেছ স্বাধীনতা মাতৃভাষার।
বিনিময়ে তোমাদের নিঃস্বার্থ ত্যাগ,
পেয়েছি মোরা প্রাণের ভাষায় কথা বলার অধিকার!
মায়ের ভাষায় কথা বলতে না পারার আক্ষেপ
ঘুচেছে নিভিয়ে তোমাদের প্রাণ প্রদীপ!
প্রাণ হরণের ভয়ে না হয়ে ভীত
তোমরা গেয়েছ সদা মাতৃভাষার জয়গান,
ভাষাধিকারের মন্ত্র সতত সদা করেছ যপ।
তোমাদের গড়া পটভূমিতে আজ মোরা স্বাধীন,
নিজেদের রঙে রাঙি মোরা,অন্যরে করি রঙিন।
তোমাদের রক্তের ঝণ কখনো যাবেনা শোধা,
দৃঢ়,বলিষ্ঠ কন্ঠে তাই আওয়াজ তুলি-
"মোদের গরব,মোদের আশা,
আ'মরি বাংলা ভাষা।"
যতদিন মোরা গেয়ে যাব বাংলায় গান,
ততদিন তব রবে মোদের হৃদ-মাঝারে
হয়ে মহীয়ান।
পদ্না,মেঘনা,সুরমা,যমুনার জলধারার
সাথে সাথে তোমাদের স্নৃতিও রবে আজীবন অম্লান।
আজ যে ৮'ই ফাল্গুন!আজ ৮'ই ফাল্গুন!!
.png)
0 Comments