বাঁচার সাথী
মো. সাব্বির হোসেন টুটুল
শুকনো মরিচ শুকনো মরিচ
তুই তো আমার স্বাদ,
সাদা ভাতে তুই যে আমার
ভাঙিস ক্ষুধার খাদ।
হেলেঞ্চা শাক কচুপাতা
তোরাই দিলি সাথ,
ঢেকি শাক আর তেলাকুচা
ধন্য তোদের হাত।
দম কলস আর ভুরভুরি শাক
তদের তরেই আশ,
শাপলা ফুলের কমোল ডাটা
চেষ্টা তোদের খাস।
ডুমুর ফল তুই পরম বন্ধু
মোরগ শাক তুই ভাই,
বিনা পয়সায় তোদের যে খায়
পয়সা আমার নাই।
নোনতা শাক তুই বাঁচার সাথী
পুঁই রে বাঁচাস প্রাণ,
বেগুন ভাজা কল্পনা তুই
উচ্চ সুরের গান।
0 Comments