ছেঁড়া পকেটের আর্তনাদ

 ছেঁড়া পকেটের আর্তনাদ 

মো. আব্দুল আলিম 

অভাবে হয়েছি ঘৃণ
অভাবে চলে না সংসার 
সংসারের বোঝা বইতে বইতে 
আমি ক্লান্ত পরিশ্রান্ত, 
প্রতিদিনই ঘ্যানঘ্যানানি 
চাহিদা সূচীর অভাব নেই! 
আয়ের উৎস নেই ছেঁড়া পকেটের আর্তনাদ 
সর্বত্রই 
আমি নিরুপায়!  সমাজে ঘৃণ্য হয়েছি
মেটাতে পারিনি কারো আবদার 
দিনের আনি দিনে খায় 
রাতে ঘুমায় পথে প্রান্তরে,
সংসারের ঘানি যারপনা টানছি তো টানছি 
বলদের মতন রোগাক্রান্ত কিংবা শক্তিশালী হয়ে 
ঘাড়ে জোয়ালে মাথা দিয়ে হাঁটছি তো হাঁটছি
দেখার তো কেউ নেই,
শার্টের বুক পকেটে ছেঁড়া পকেটের আর্তনাদ। 

Post a Comment

0 Comments