এই গঙ্গা এই পদ্মা
অজয় কুমার দত্ত
অজয় কুমার দত্ত
বাংলাদেশ যে দ্বিতীয় দেশ
ওই দেশেতেই পূর্বপুরুষের
ছিল বসত ছিল না দ্বেষ।
ভাষাদিবস পালিত হয়
পদ্মাপারের বাংলাদেশে
এপার বাংলায় একই সাথে
গর্বিত হই মহোল্লাসে।
গাইতে রবির 'জন গণ মন'
দাঁড়িয়ে উঠি মুখে হাসি
একই সাথে গাই 'সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।'
বাংলা মা গো, তোমার দুখে
সরিৎ বহে দুই নয়নে
গঙ্গার জলে পদ্মা সলিলে
সিক্ত হৃদয় অবগাহনে।
0 Comments