রাখাল ছেলে
মাসুদ রানা
রাখাল ছেলে রাখাল ছেলে
আমার সোনার গাঁয়ে,
গরু মাঠে ফসলি ঘাটে
বাড়ি ফিরে চায়ে।
রাখাল ছেলে রাখাল ছেলে
সকাল বিকাল মাঠে,
বাঁশের বাঁশি হাতে নিয়ে
ছুটে মাঠে-ঘাটে।
রাখাল ছেলে রাখাল ছেলে
বিলের পাড়ে নায়ে,
হাঁটু জলে পাড় করে ওই
গরুর পালে যায়ে।
রাখাল ছেলে রাখাল ছেলে
ঝাঁকরা মাথার চুলে,
বাঁশির সুরে পাগল করে
কোকিল সুরে গলে।
রাখাল ছেলে রাখাল ছেলে
গাছের ছায়ার তলে,
ঘুমে পড়ছে ওই বাতাসে
মাঠে গরুর দলে।

0 Comments