খুকুর বায়না
রাহেলা আক্তার
পুঁচকি সোনা খুকুমণি
ধরেছে আজ বায়না;
পুতুল বিয়ে দিবে খুকু
পরিয়ে গায় গয়না।
পুতুল নিয়ে সাইকেল ছড়ে
ঘুরতে যাবে সে আজ;
শীতের পোশাক পরে খুকু
মাথায় পরাবে তাজ।
ক্রিং ক্রিং করে বেল বাজিয়ে
ঘুরবে আজ আনন্দে;
তাইনা দেখে পুতুল জোড়া
নাচবে যে সানন্দে।
ঘনঘন বেল বাজিয়ে
জোর গলায় দিচ্ছে হাঁক;
খুকুর গাড়ি আসছে তেড়ে
করো রাস্তাটা ফাঁক।
পুঁচকি সোনা খুকু আমার
বড্ড জিদ যে ধরে;
সাইকেল ছড়তে না দিই যদি
ফিরবেনা আজ ঘরে।

0 Comments