আহত ফুলকলি

আহত ফুলকলি

শাকেরা বেগম শিমু

সুজনের কাননের ফুলটি যে লাল,
সে সাদিয়া তার কলি আবসার বেলাল।
ছোট্ট বয়স থেকে একাকি সে থেকে,
আসক্ত হয়ে পড়ে স্মার্টফোনে তে।
বাবা ফুফু দুইজনে চলে যায় দুটি দেশে
বেলাল থাকবে বলো কার সাথে খেলে হেসে?
এতোটুকু ফুলকলি একাকির তাড়নায়,
পুরোপুরি ফোনে নির্ভর হয়ে পড়ে হায়।
কার্টুন আর ছবি দেখে কাটে তার বেলা,
চাইতো সে কেউ করে তার সাথে খেলা।
কিন্তু হায় কি দশা! ছিলোনা যে কেউ,
যে জাগাবে তার মনে পুলকের ঢেউ।
তাইতো দিনকে দিন ফোন নিয়ে বসে,
ফুলকলি যায় তার বোটা থেকে খসে।
আবসার বেলাল সে কথা বলে একা,
যেগুলো ফোনের ঐ কার্টুনে তে দেখা।
ক্রমান্বয়ে দৃষ্টিতে মরিচীকা ধরে,
চোখে ততো দেখতো না, কলি যায় ঝরে!
আহত সে ফুলকলি হলো প্রতিবন্ধী,
একাকিত্বই তার ছিলো প্রতিদন্ধী।

Post a Comment

0 Comments