কারো
জন্য কারো সময়
কখনো
থাকে না দাঁড়িয়ে,
প্রথম
প্রথম সমস্যা হলেও
আস্তে
আস্তে সব কিছু হয়ে যায় স্বাভাবিক হয়ে।
সুতরাং
কেউ যদি ভাবে
আমি
ছাড়া অন্যের জীবন একেবারে অচল,
তাহলে
তার ভাবনার মধ্যেই আছে
বিভিন্ন
রকম গণ্ডগোল।
আসলে
পৃথিবীতে প্রত্যেক মানুষের আছে
ভিন্ন
ভিন্ন বিশেষ গুণাবলী,
যারা
একথা মানতে পারেনা
তারা
অজ্ঞতার সাথে করে ডলাডলি।
তাই
জীবনে চলতে গেলে
অনেকের
সাথে দেখা সাক্ষাৎ হবে,
তার
জন্য সবাইকে আপন ভাবলে
কারণে
অকারণে মনে কষ্ট পাবে।
তবে
কারো সাথে হঠাৎ সামান্য আলাপে
যদি
আবার মনের মানুষ ভাব,
তাহলে
জীবনের পরতে পরতে
অবশিষ্ট
দিনগুলি কষ্টের মাঝে কাটাতে হবে।
সুতরাং
যাচাই বাছাই করে
আপন
মানুষ করতে হবে নির্বাচন,
তা
না হলে যাপিত জীবনে
অনেক
কিছুকে করতে পারবে না ধারণ।
0 Comments