শিরোনাম: মধু মাসে লেখক: সাহাদাত হোসাইন সাহেদ
জোস্ট মাসের ভর দুপুরে
জ্বলছি খর তাপে,
সবুজ বন পুরো নগর
উষ্টাগত হয় উত্তাপে।
মৌসুমী বৃক্ষে অরন্য ঝোক
মৃদু মন্দ ছায়া,
গাছ কেটে তীর্থ শোক
পরিবেশ দেয় কায়া।
আম কাঠালে ফলে ভরা
ঘ্রানে থাকে মোহতা,
জোস্ট মাসের মধু ঝরা
খেতে নাই জড়তা।
মন মাতাল মেঘো মালা
আকাশ বাতাশ দাপিয়ে,
ঝড়ো বৃষ্টির নানা কলা
রোদ দেয় ফাটিয়ে।
0 Comments