মহসিন আলম মুহিন এর ছড়া-কবিতা


ভাল লাগে না ছাই 
মহসিন আলম মুহিন
ভাল লাগে না ছাই
কোথায় শান্তি পাই,
মন করে আনচান-
সদা রই পেরেশান।।

শান্তির সোনার হরিণ
দেয় না ধরা রাতদিন,
সুখ পাখি গেছে বনে
দুঃখের বসবাস মনে।।

গুমোট যেন চারিপাশ
প্রাণ করে হাঁসফাঁস,
কখন বইবে সুবাতাস
ঘটবে সুন্দরের প্রকাশ।।

Post a Comment

0 Comments