সত্তরের মার্চ মাসে আসে স্বাধীনতার ডাক,
মুক্তিকামী বাঙালিরা ছুটে লাখে লাখ।
হানাদারদের গুলির ভয় করেনি একটি ক্ষণ,
স্বাধীনতা ছিনিয়ে আনতে রক্ত রণাঙ্গন।
কৃষক শ্রমিক ছাত্র জনতা সংগ্রামী সব বীর,
কঠিন যুদ্ধে করছে লড়াই নত করেনি শির।
কত মায়ের কোল হয়েছে খালি দিয়ে দেশপ্রেম,
মুক্তিকামী মুক্তিযোদ্ধারা দেশ দর্পণের ফ্রেম।
লাল সবুজের পতাকাটা তাদের রক্তে কেনা,
জীবনভর ও শোধ হবে না বীর যোদ্ধাদের দেনা।
বীর জাতি, সাহসী জাতি, করছে বরণ মরণ,
অশ্রুভরা আঁখি নিয়ে করছি তাদের স্মরণ।
0 Comments