রোজা রাখে ভালো থাকে // মোঃ জাবেদুল ইসলাম


রোজা রাখে ভালো থাকে, 
সত্য কথা বলে। 
হালাল খাবার খায় আর, 
ন্যায় নীতিতে চলে। 

আল্লাহকে সব সময়ে নিজ,
মনে যেই জপে। 
নেক বান্দা হিসেবে সে,
খোদার কাছে রবে।

গরিব দুখির দুঃখ কষ্টে,
যে এগিয়ে আসে। 
স্বয়ং খোদা খুশি হয়ে, 
তারে ভালোবাসে। 

অনাথ এতিম অসহায় কতো, 
ভবঘুরে পথ শিশু। 
দাঁড়ায় যারা তাদের পাশে,
আনন্দিত হয় যীশু। 

রোজা মাসে রোজা রাখে, 
মনটা ভালো থাকে।
অন্যায় কাজ করে না তো, 
খোদাকে সে ডাকে।

খোদা মোদের সৃষ্টি কর্তা, 
 দো জাহানের সব।
সব গুনাহ ক্ষমা করে দাও,
খোদা মোদের রব।

Post a Comment

0 Comments