এলো ফাগুন // লুৎফুর রহমান চৌধুরী

এলো ফাগুন লাগলো আগুন গাছে ডালে ডালে কুয়াশার ভেজা ঘাসের ডগা নাচছে তালে তালে। কৃষক ভাইরা লাঙল নিয়ে মাঠের দিকে ছুটছে পুকুর জলে শাপলা শালুক নানান রঙে ফুটছে। চায়ের কাপে ধোঁয়া উড়ে ঢেউ খেলে মনে শিমুল ফুলের রাঙা ঠোঁট হাসে ক্ষণে ক্ষণে।

Post a Comment

0 Comments