একুশের চেতনা ।। কাব্যশ্রী মো. নজরুল ইসলাম

একুশের চেতনায় প্রেরণা যোগায়  
একুশ আমাদের অহংকার, 
একুশের আবেগে জোয়ার তুলছে 
টগবগে তরুণ্যের ঝংকার। 

একুশের চেতনা বোধ মা'র মমতা
নাড়িছেঁড়া সব সন্তানের টান, 
একুশের প্রেক্ষাপট ন্যায় ভিত্তিক 
মাতৃভাষা রক্ষা করার গান।

ভাইয়ের রক্তে ভিজেছে রাজপথ
মা'র মুখে শেখা বুলির শান,   
সালাম, রফিক, বরকত, জব্বার  
কিশোর অহি'র রক্তের দান।

আমরাই করি শ্রদ্ধার সাথে স্মরণ 
শহীদ মিনারে ফুল দেই আর, 
বীর শহীদ-গাজীর অমর প্রাণের
মায়ের ভাষা পেল অধিকার।
 
সারাবিশ্ব জুড়ে বাংলার জয়গান 
একুশে ফেব্রুয়ারি পালন হয়, 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 
মাতৃভাষা বাংলার হলো জয়।

Post a Comment

0 Comments