বসন্ত এসছে ফাগুন হাওয়া
পলাশ শিমুল ফুলে,
গাছে গাছে আমের কুশি
পশ্চিম হাওয়ায় দুলে।
কচি ধানের সবুজ পাতায়
মাঠে মাঠে ভরা,
সজনে গাছের ফুলের হাসি
নয়ন তারার ধারা।
পলাশ ফুলের ডালে ডালে
পাখি ঝাঁকের মেলা,
ফুলের ঘ্রাণে ভ্রমর এসছে
করছে তারা খেলা।
নতুন শীষে গমের মাথায়
দিচ্ছে রোদের হাসি,
সূর্যমুখী ফুলে ফুলে
সৌন্দর্য লাগে বেশি।
বসন্ত এসছে ডাকে ডাকে
কোকিলের ওই সুরে,
গাছে গাছে নতুন পাতায়
ঘেরা অচিনপুরে।
0 Comments