ফেরোয়ারী জীবন
ফিরোজ শাহীন আলাল
ফেরোয়ারী জীবন আমার অস্থির চঞ্চল
চারিদিকে গুমোট পরিবেশ
নিস্তব্ধ নিশ্চুপ নির্বিকার নির্লিপ্ত
আমার স্বপ্ন গুলো ফেরয়ারী আসামি
পলাতকা বলগা হরিণ ছুটোছুটি—!
দৈন্য রাজনীতি — দুর্নীতি গ্রস্থ সমাজ
বিবেকের কষাঘাত—উদ্বাস্তু মনের ভিটা
ভাগাড়ের উচ্ছৃষ্ট খাবারে মানুষ স্বাপদ শকুনের
খাদ্যের অন্বেষণে সহ অবস্থান—!
বিত্তবানদের খাবারের মেনু বৈচিত্র্য
চাইনিজ রেস্টুরেন্টে আধুনিক খাদ্যাভ্যাস
ডিজে পার্টিতে লাল পানির নেশায় আসক্ত
বিত্তবৈভব দাম্ভিকতা চিত্তাকর্ষক—!
বিষাক্ত সাপের খোলস পাল্টানোর মতোন
কর্ণ কুহরে গরল ঢালো—!
0 Comments