মাসুদ রানা
গ্রামের শান্তি মুক্ত বাতাস
পাখিদের মিষ্টি গান,
ভোরের আলো সাথে ছুটে
কৃষক দেখ মাঠে যান।
মায়ের আঁচল সুখের ছায়া
সবার ঘরে ঘরে,
মায়ের হাতে ভাতের ক্ষুধায়
খাওয়া দিলে ভরে।
গাঁয়ের সবুজ লতা পাতা
সুখের ছায়ার নীড়ে,
মুক্ত আকাশ চাঁদের আলো
লক্ষ তারার ভিড়ে।
মাঠে মাঠে ফসলের হাসি
দেখলে জুড়ায় চোখে,
গাঁয়ের লোকের কাদামাখা
ফসলের হাসি মুখে।
0 Comments