স্বর্গের ফরিয়াদ
নূরগণি ইসলাম বদল বদনে অতিশয় গোপনে করিলে যে পাপ, প্রায়শ্চিত্ত বিহনে পাইবে কি মাফ! স্বপনে শয়নে মনের গহীনে ছড়িলে যে উত্তাপ, নিত্য তুমি অকারণে কুড়িলে অভিশাপ! বিষাদে বিবাদে করিলে বিয়োজন বিপাকে পূর্ণ ভূমি, ডুবিবে একা নয়নজলে আপন কর্ম চুমি! চরণ উঠিল মরণ ডালে নিদহীন যায় রাত, দু'হাত তুলে যাতনা ভুলে করো স্বর্গের ফরিয়াদ। স্বর্গ স্বপদে কর্মে লিখা নরক আপন দেহ, আপন কর্ম সহি হলে স্বর্গ পাবে রোহ্।
0 Comments