দু দণ্ড সুখ

 দু দণ্ড সুখ

নূর গণি ইসলাম পুরুষ মানুষের জন্য দু দণ্ড সুখ ই যথেষ্ট পুরুষের চোখে যেমন সমুদ্র আছে তেমনি বুকে আছে কষ্টের পাহাড় চোখ তার প্রবাহিত ঝর্ণা মনের গহীনে উত্তাল সমুদ্রে দুঃখ ফেনা হয়ে ভাসে তবু সুখ মিলে না। জীবনান্দের কথা মনে আছে ? ভদ্রলোক দুদন্ড সুখ পেয়েছিলেন বলেই আজও বেঁচে আছেন বনলতা সেন আজও সুখের পূর্ণতা তিনি! আসলে পুরুষ মানুষ রাজ্য নয় চায় কেবল দু ' দণ্ড সুখ। পুরুষ মানুষ দু দণ্ড সুখ পেলেই প্রেয়সী কে বানায় স্বর্গের অপ্সরী এই দু দণ্ড সুখের লাগি ই পুরুষ মানুষ ঘর ছাড়া হয় বাড়ি ছাড়া হয় হয় রাষ্ট্র ছাড়া সাজে চির বৈরাগী তবুও দু দণ্ড সুখ চাই তার।


Post a Comment

0 Comments