আঁতুড় ঘর
লুৎফুর রহমান চৌধুরী
জন্ম নেওয়া সন্তানের প্রসূতি মায়ের বেলায়
অস্পৃশ্যতা অশুচিকালীন অবস্থা হল আঁতুড়,
আঁতুড় অবস্থায় নতুন সূর্যের মাকে আঁতুড় ঘর
নামক একটি পৃথক স্থানে রাখতে হয়েছে
কোন ভাবেই কাজ করতে দেওয়া যাবে না
সে ঘুরে দাঁড়াতে কিছুটা সময়ের প্রয়োজন!
আঁতুড় ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে
ভেঙে পড়ে ধূপ রাখা মাটির পাতিল,
অন্য পাশে শুনা যায় দূষিত বাতাসের হুংকার
পবিত্রতার আঁচলে ছিটা ছিটা রক্তের দাগ
এদিকে ভয়ংকর জানোয়ার গর্জনে,
দেয়ালে ফাটল ধরতে শুরু করছে
মুক্তির পথ খুজে পাচ্ছে না প্রসূতি মা।
বাঈজীর রঙ্গ মেলা বসে পবিত্র আতুড় ঘরে
তাদের সঙ্গ দিতে ছুটে আসে একদল ইতর
চেটে চেটে খেতে চায় শরীরের প্রতিটি অংশ
বাধা দিলে রেগে যায় ইতর গুলো
কেড়ে নিতে চায় রুমালে ঢেকে থাকা সতীত্ব!
আঁতুড় ঘরকে আর পবিত্র রাখা গেল না,

0 Comments