শিরোনামহীন কবি

শিরোনামহীন কবি
বিপুল চন্দ্র রায়

কবিতা পত্রিকায় পাতায় রোজ শিরোনাম হও
অথচ আমি শিরোনামহীন এক তোমার কবি!
আমার দিনলিপি, রাত জাগা যত দীর্ঘশ্বাস,
আকাশের তারা গোনা হয় না তো শেষ।
আমার কাঁচা হাতে রচি তব রাজকীয় আসন,
আমি থাকি পর্দার আড়ালে এক নিভৃতচারী।
আমার নাম নেই, ছবি নেই, শুধু শব্দের নীরবতা,
তোমার খ্যাতির পথে আমি শুধু ছায়াসঙ্গী।
অথচ আমি সেই তোমারই শিরোনামহীন কবি,
আঁধার কোণে বসে লিখি, তোমার আঁকি ছবি।
আমার স্বপ্নে তোমার ভাষা পায় জীবনের সুর,
আমার যত গোপন ব্যথা, তুমি করো দূর।
তুমিই আমার জগৎ, তুমিই আমার পথ,
আমি তোমার শিরোনামহীন উৎসর্গ রথ।
আমি খ্যাতি চাই না, চাই না কোনো পরিচয়,
আমার কবিতা তুমি, এটাই আমার অক্ষয় জয়।
তুমি শুধু বেঁচে থাকো শত পাঠকের ভীরে,
আমি কবি থাকব তোমার লেখার ভিড়ে।
আমার নীরব সাধনা তোমার আলোক শিখা,
এই আত্মদানেই আমি পাই বাঁচার দীক্ষা।
আঁধারের ক্যানভাসে এঁকে যাই আলো, কবিতা!
আমার সবটুকু ভালো শুধু তোমাকেই বাসি ভালো।
তোমার সাফল্যের মাঝে আমার মুক্তি খোঁজা,
এই অপ্রকাশিত প্রেমেই আমার সকল পূজা।


Post a Comment

0 Comments