আজীবন কাঁদায় না-বলা 'ভালোবাসি'
বিপুল চন্দ্র রায়
আজীবন কাঁদায় এক নীরবতার শব্দ,
যা শুধু অব্যক্ত এক স্বীকারোক্তি।
তুমি কেন একবারও বললে না প্রিয়সী,
"তোমাকে ভালোবাসি!"
ভোরের শিশিরে ভেজা ঘাসফুলে,
দেখেছিলাম তোমারই প্রতিচ্ছবি।
সন্ধ্যার তারায়, জোনাকির মিছিলে,
আমার সব গানে তুমিই ছিলে প্রেয়সী।
তবু এলো না ঠোঁটে সেই সরল স্বীকারোক্তি,
হয়তো আমিও ছিলাম ভীরু, মুখ ঢেকে ভয়ে।
দিন গেল, বছর গেল,হাঁটলাম ভিন্ন পথে,
আজও কাঁপে হৃদয়, কেন রাখলে নীরবতা পোষে?
একটি 'ভালোবাসি' হয়তো বদলাত ইতিহাস,
দুটো জীবন পেত এক নতুন পথের দিশা।
আজ তুমি অন্য কারোর, আমিও বহুদূরে,
তবুও শূন্যতা ঘেরে এই অনুশোচনা মনে।
যদি শুধু একবার বলতে, ভেঙে সে-সব ভীতি,
এই আফসোস নিয়ে বাঁচতে হতোনা আজ।
আমার না-পাওয়ার কবিতা এই শিরোনামে বাঁচে.
তুমি কেন শুধু একবার বললে না আমায় ভালোবাসো!
.png)
0 Comments