ডেঙ্গু জ্বর
মোঃ সৈয়দুল ইসলাম
আহারে! জীবন
জ্বর! জ্বর! জ্বর!
হঠাৎ এলো জ্বর,
তীব্র এক জ্বর
১০৪ ডিগ্রি অতিক্রম করেছে এমন!
তীব্র এই জ্বরে দেহখানি কাঁপে থরথর।
জ্বরের সাথে ব্যথারও জ্বালা,
সারা গায়ে যেন মেলেছে ডাল-পালা।
আহ! ব্যথা
প্রচণ্ড মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা
পেশিতে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা।
খাবারেও রুচি নেই, সাথে ভমি ভাব
ডেঙ্গুর লক্ষ্মণ বললেন ডাক্তার সাব।
প্যারাসিটামল খেতে হবে
সাথে বিশ্রাম,
পানি আর ওরস্যালাইন চলবে অবিরাম।
0 Comments