কাব্যশ্রী মো. নজরুল ইসলাম || নদীর কূলে কাশবন

নদীর কূলে কাশবন ।। কাব্যশ্রী মো. নজরুল ইসলাম 
নদীর কূলে কাঁশের বনে
ফিসফিসিয়ে বন্ধুর সনে
প্রেমের কথা বলে,
কাঁশের বনে দখিনা বাও
রূপ মাধুরী ফিরিয়া চাও
হাত ধরিয়া চলে। 
সাদা রঙের বাহারী কাশ
প্রেম পীরিতি নবীনা চাষ
মনো বাগান ঘিরে,
রঙের ছটা পড়লে চোখে
ঝিলিক মারে সবার মুখে
প্রাণ বাস্তবে ফিরে।
কাঁশের বনে রূপ বাহারে
ফুল বনের সুখ আহা রে!
জীবন উঠে দুলে,
আপন মনে সুখ খুঁজিতে 
প্রেমের টানে মন বুঝিতে
পরশ পেয়ে ঝুলে। 
কাঁশের বনে যৌবন ছোঁয়া
আগল খুলে লজ্জা খোয়া
ধরা ছোঁয়ার ভাগে,
কাঁশের ছোঁয়া ওই পাগরে
পরশ পেয়ে সুখ সাগরে
মন মোহনা জাগে।

Post a Comment

0 Comments