কেউ করো না এমন ভুল! ।। মহসিন আলম মুহিন
কেন করলে এমন ভুল, মন যে আর কিছুতেই মানে না!
খুঁজি উঠোনে! শয়নে স্বপনে! কোথাও আর যে পাইনা!-
সমস্যা থাকতে পারে কেন বললে না তুমি খুলে সব কিছু?
স্বেচ্ছায় মৃত্যু? আত্মহত্যা! গর্হিত যেই কাজ, তারই নিলে কেন পিছু?
আবার যদি আসতে ফিরে, স্নেহ-মমতা দিতাম শত শত,
দুঃখ-কষ্টের ভাগ নিতাম, থাকতাম পাশে সকলেই অবিরত!
হাসি খুশি মুখখানা তোমার ঢেকে কেন দিলে নীল জখমে!
মা, বাবা, বোন, ভাগ্নে-ভাগ্নী আত্মীয় স্বজন-কোথা পাবে এতো শক্তি-এই শোক হজমে?
মুহুর্তে সব শেষ করে দিলে মিথ্যে করে দিলে সব মায়া-
মাটির কবরে আশ্রয় নিলে কেড়ে নিলে তোমার ছায়া!
আল্লাহ তোমায় মাফ করে দিন, তুলে নিন তার কোলে,
মা, বাবা, ভাই-বোন আত্মীয় স্বজন সবরে জামিল এখতিয়ার করে এই শোক থাক ভুলে!
পৃথিবীর আর কেহ তোমরা-"নুর মোহাম্মদ আল- আমিনের"-মতো করো না এমন ভুল-
এমন ভুলের খেসারত যায় না ওজন করা-বড়ই কঠিন এই ভুলের মাশুল।।
0 Comments