বিদ্রোহী কবি ।।স্বর্ণা তালুকদার

 

বুকে আগুন, কণ্ঠে হয় ব্যাকুল
নাম তার কাজী নজরুল। 
কারাগারের ভেঙ্গে শিকল  
সাম্যের  তিনি বুলবুল
ছিল ঝাঁকরা চুল
চলতো অনাবিল
কবিতা গানে কলম
এক হাতে বাঁশি, অন্য হাতে রণতূর্য, 
প্রেমে কোমল, রাগে দুর্বার। 
"মম এক হাতে  বাঁশের বাঁশরী, 
আর হাতে রণতূর্য" —বাহারী
হিন্দু-মুসলিম ভেদাভেদ ভুলে 
গাইলেন মানবতার গান। 
দুখু মিয়া থেকে নজরুল হয়ে 
কেঁপে উঠেছিল অন্যায়ের পাষাণ।
শ্রদ্ধায় আছেন, 
সবার মাঝে খুঁজেছেন প্রাণ। 
তাই তো আজও কিশোরের বুকে 
বাজে তার বিদ্রোহের তান।

Post a Comment

0 Comments