পাপের বিনাশ ।। চন্দনা চক্রবর্তী

চন্দনা চক্রবর্তী ।। মিরসরাই চট্টগ্রাম বাংলাদেশ। 

পাপের প্রাসাদ যতই ওঠে অহংকারের চূড়ায়,
সত্য এসে ভেঙে দেয় তা সময়েরই ঘূর্ণায়।
অন্যায়ের কালো মেঘে ঢাকে যদি আকাশ,
ন্যায়ের রবি উঠলেই হয় অন্ধকারের নাশ।
লোভের আগুন জ্বলে ওঠে হৃদয় জুড়ে ক্ষণ,
বিবেক এসে জাগিয়ে তোলে মানবতার মন।
মিথ্যার পথে সুখের স্বপ্ন থাকে না যে স্থির,
সত্যের পথে চললে মানুষ হয় মহীয়ান বীর।
পাপের শেষে দুঃখ লেখা, এ তো চির বিধান,
সত্য-শুভের জয়ধ্বনিতে হয় পাপের অবসান।

Post a Comment

0 Comments