মিসাইল //পুষ্প বড়ুয়া

ছেলে আমার দুবাই গেলো দেখেনি মুক্তিযুদ্ধ বয়স তার সাতাশ হলো করে সে অর্থের জন্য যুদ্ধ। গরম গরম হাওয়ায় সে কষ্ট করে দিনযাপন হঠাৎ করে মিসাইল এলো নিল তার প্রাণ আর জীবন। দুবাইতে যে যুদ্ধ চলছে জীবন ধ্বংস করলেো অনেক মায়ের কোলে ছেলেরা যেন ফিরে আসে বারেক। আশায় আশায় দিন গুনছে কতো শতো পরিবার তাদের প্রিয়জনের মুখ খানি দেখিবার।

Post a Comment

0 Comments