যুদ্ধ মানে // নিত্যানন্দ হালদার

যুদ্ধ মানে তোমার দম্ভের তীব্র বহিঃপ্রকাশ,
যুদ্ধ মানে ধ্বংসস্তুপের নিচে বাঁচার আঁস। 
যুদ্ধ মানে রণ হুঙ্কারে বাজাও তোমার ডঙ্কা ,
যুদ্ধ মানে প্রান দেহে আর কতক্ষণ লাগে শঙ্কা। 
যুদ্ধ মানে নিজেকে বসাও রাজার সিংহাসনে ,
যুদ্ধ মানে দাম্ভিক হাসি ক্রোধের আস্ফালনে । 
যুদ্ধ মানে আমাকে পঙ্গু করে তোমার লাভ খোঁজা, 
যুদ্ধ মানে শান্তির বাণী ভীষণ রকম বোঝা। 
যুদ্ধ মানে পৃথিবীটাকে জঞ্জালে তুমি ভর, 
যুদ্ধ মানে হাতে তরবারি কাঁপছে থরো থরো । 
যুদ্ধ মানে পোড়া বারুদের গন্ধে বাতাস ভরা ,
যুদ্ধ মানে হয় কি বল নতুন কিছু গড়া? 

Post a Comment

0 Comments